পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজের ১৫ বছরের দাম্পত্য জীবন ভাঙনের পথে। ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি সম্প্রতি বিচ্ছেদের আইনি প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই জয় ও মাহির মধ্যে দূরত্ব তৈরি হয়। গত জুলাইয়ে তারা শেষবারের মতো একসঙ্গে পারিবারিক ছবি শেয়ার করেন। আগস্টে মেয়ের জন্মদিনেও দুজনকে আলাদা অবস্থানে দেখা যায়।
সম্পর্কের টানাপোড়েনের পেছনে মাহির জয়ের প্রতি সন্দেহ ও পারিবারিক জীবনের অমিলকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা। বহু বছরের প্রেমের পর বিয়ে করা এই দম্পতির সংসারে তিন সন্তান রয়েছে—জৈব কন্যা তারা এবং দত্তক নেওয়া দুই সন্তান রাজবীর ও খুশি।
দীর্ঘদিন ধরে জয়-মাহি তাদের পারিবারিক জীবন ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন ইউটিউব ও সামাজিক মাধ্যমে। তবে সম্পর্কের অবনতির পর তারা একে অপরের থেকে দূরে সরে গেছেন। পেশাগত জীবনে সক্রিয় থাকলেও ব্যক্তিগত বিষয়ে নীরব রয়েছেন দুজনেই।
বিচ্ছেদের বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও জয় ও মাহি নাকি চাইছেন পুরো প্রক্রিয়াটি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যাতে সন্তানদের মানসিক ক্ষতি না হয়।