সালমানের বিরুদ্ধে মামলা, নোটিশ জারি

বিনোদন

বলিউড সুপারস্টার সালমান খান এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। রাজস্থানের কোটার একটি সুরক্ষা আদালত তাকে এবং ‘রাজশ্রী পান মশলা’ সংস্থাকে নোটিশ জারি করেছে। অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি।

তিনি দাবি করেছেন, বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ উল্লেখ থাকলেও, প্যাকেটে বাস্তবিক কেশরের পরিমাণ ন্যূনতম এবং এটি সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করছে। ইন্দরমোহন সিং হানি আরও বলেছেন, বিজ্ঞাপনটি যুবসমাজকে প্রলুব্ধ করছে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি সালমানের জাতীয় পুরস্কারও প্রত্যাহারের দাবি করেছেন। উল্লেখ্য, সালমান খান এর আগে ‘চিল্লার পার্টি’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

আগামী ২৭ নভেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।