অবশেষে বাস্তবেই বিয়ের পিঁড়িতে শামীম হাসান, ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন

বিনোদন
ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান এবার সত্যিকারের বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিলেন। আগেও নাটকের বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের বিভ্রান্ত করলেও, এবার আর নাটকের দৃশ্য নয়—বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।" স্ত্রীর নাম-পরিচয় না জানালেও ধারণা করা হচ্ছে, তিনি মিডিয়ার বাইরের কেউ।

অন্য একটি ছবিতে দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় নবদম্পতিকে। ইতোমধ্যে শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী আনিকা কবির শখ তাদের ছবি শেয়ার করে ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।

প্রসঙ্গত, ইউটিউব চ্যানেল থেকে শামীম হাসানের যাত্রা শুরু, পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান।