রাজধানীর গুলশানে সুমন নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে অস্ত্র ঠেকিয়ে গুলি চালানো হয় সুমনের মাথায়। আহত অবস্থায় সুমনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সুমনের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগের অফিসে চাকরি করতেন এবং তার বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। গুলশানে সন্ত্রাসী হামলার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।