কদমতলীতে যুবককে গুলি, দুই সন্দেহভাজন আটক

অপরাধ
রাজধানীর কদমতলী থানার বাগানবাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. শাহীন (৩১) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।