দেশজুড়ে বিচার বিভাগে বড় পরিসরের পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশ অনুসারে আইন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত জেলা জজ পদ থেকে জেলা জজ হিসেবে উন্নীত হয়েছেন ২৫০ জন কর্মকর্তা। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৯৪ কর্মকর্তা, আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে উন্নীত হয়েছেন আরও ২৮২ জন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং ১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটি শেষে দ্রুত দায়িত্ব গ্রহণ করে নতুন পদে যোগদানের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।