সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,১৩৭, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৬৯ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল, আর অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৪৬৮ জন।

বৃহস্পতিবার (১ মে) পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী এই উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি গুলি, একটি গুলির খোসা, পাঁচ রাউন্ড কার্তুজ, পাঁচ রাউন্ড সিসাবুলেট এবং একটি বার্মিজ চাকু।

পুলিশ জানিয়েছে, বিশেষ এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।