সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে

বাংলাদেশ
প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্কবার্তা: সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে অর্থ দাবি করা হচ্ছে
 সম্প্রতি সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চালানো হচ্ছে বলে সতর্ক করল বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অর্থের দাবি করছে। পুলিশ জানিয়েছে, আইডিতে কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি থাকলে তা সেই ব্যক্তির মোবাইল নম্বর হিসেবে ধরে নেওয়া যাবে না।

পুলিশ সবাইকে সতর্ক করে বলেছেন, এই ধরনের মেসেজে কোনোভাবেই সাড়া দেওয়া যাবে না। পাশাপাশি, দেশব্যাপী প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।