ঢাকার মতিঝিল এলাকায় একটি তিনতলা ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সোয়া ৬টার দিকে ২১ নম্বর মতিঝিল, শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলছে, এবং পরবর্তীতে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।