সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন মডেল মেঘনা আলমের পরিবার। মেঘনার বাবা বদরুল আলম জানান, তার মেয়ে ছয় মাস ধরে দুহাইলানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন, যা প্রেমে রূপ নেয়। গত ৪ ডিসেম্বর মেঘনা ও দুহাইলানের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন বদরুল বলে দাবি করেন তিনি।
মেঘনা ‘মিস বাংলাদেশ’ নামে একটি ফাউন্ডেশনের মাধ্যমে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন। এমনই এক আয়োজনে ঢাকায় তাদের প্রথম সাক্ষাৎ হয়। পরে এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সহযোগিতায় ঘনিষ্ঠতা বাড়ে বলে জানা যায়।
পরিবারের ভাষ্যমতে, মেঘনা সম্পর্কের একপর্যায়ে জানতে পারেন, দুহাইলানের পরিবার রয়েছে—স্ত্রী, সন্তানসহ। এরপর তিনি সম্পর্ক থেকে সরে দাঁড়াতে চাইলে রাষ্ট্রদূত ক্ষিপ্ত হন এবং হুমকি দিতে শুরু করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরলে দুহাইলান মেঘনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বদরুল আলম বলেন, মেঘনা শুধু দুঃখ প্রকাশ আশা করেছিল, কিন্তু তার পরিবর্তে গ্রেপ্তার ও হয়রানির মুখে পড়তে হয়। তিনি অভিযোগ করেন, “আমার মেয়ে নিরপরাধ। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই এবং মেয়ের নিরাপত্তা চাই।”
বসুন্ধরায় ফ্ল্যাট ভাড়া করে থাকা মেঘনার বাসায় রাষ্ট্রদূতের যাতায়াত ছিল বলেও দাবি পরিবারের। বর্তমানে তারা আইনি ও রাষ্ট্রীয় সহায়তার আশায় রয়েছেন।