আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে পেশাগত অসদাচরণ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।