বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত মামলাগুলোতে আসামি গ্রেপ্তারের আগে এখন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—এমন নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, এসব মামলায় সাধারণত এজাহারনামীয় আসামির সংখ্যা অনেক বেশি থাকে। তাই কাউকে গ্রেপ্তার করার আগে অনুমতি নিতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং দায়িত্বশীলতা বজায় থাকে।