যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে বিরূপ প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। চিঠিতে বাংলাদেশের সম্ভাব্য পদক্ষেপ এবং অঙ্গীকারগুলোরও উল্লেখ রয়েছে, যা এই সময়ের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।