ফেনীর রামপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, রাত প্রায় ১০টার দিকে মহাসড়কের পাশে পার্ক করা ‘রানু রানা’ নামের একটি বাসের চালকের আসন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টাফ অফিসার আবাদুল মজিদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা যাচাই করতে তদন্ত চলছে।