প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আজ মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) দিনব্যাপী ‘ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা জানান।
কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশগ্রহণ করেছেন। এছাড়াও, অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
এছাড়া, সিইসি জানিয়ে দেন যে, এই পদ্ধতি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত কার্যকর করা হবে।