পুলিশ সুপার পর্যায়ে তিন কর্মকর্তার দপ্তর পরিবর্তন

বাংলাদেশ
সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রাম সিএমপিতে এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) শেখ মনিরুজ্জামান মিঠুকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।