নাতির সুন্নতে খৎনা চলাকালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ
গাংনী থানার পুলিশ শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বাড়িতে অভিযান চালিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, অভিযানের সময় বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।

গাংনী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে পুলিশ প্রায় আধা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এম এ খালেককে গ্রেপ্তার করে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এম এ খালেক এর আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস হাজত বাস করেন, পরে জামিনে মুক্তি পান। এই সময় তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের মতে, আজ তার নাতির সুন্নতে খৎনা উপলক্ষে পারিবারিক অনুষ্ঠান চলছিল।