শিক্ষা মন্ত্রণালয় দেশের আরও ৬৭টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে। আজ সোমবার (৫ মে) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে, উক্ত তারিখ থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এর আগে গত এপ্রিল মাসে আরও ১৩৫টি কলেজে অধ্যক্ষ নিয়োগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।