দেশজুড়ে ডেঙ্গুর মৃত্যু ও আক্রান্তের হার আবারও বেড়েছে

বাংলাদেশ
এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের প্রাণহানি ঘটেছে। আর বছরে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরে অক্টোবর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু হলেও নভেম্বর মাসে সেই সংখ্যা আরও বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৯৯ জনে।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ—সেই বছর হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী এবং মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫।