তিন সচিবের দায়িত্বে রদবদল, একজনের পদোন্নতি

বাংলাদেশ
সরকার তিনটি গুরুত্বপূর্ণ সচিব পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে নতুন করে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।