জেবুন্নেছা আফরোজ প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য থাকা অবস্থায় হিরণের মৃত্যু হলে ওই বছরের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন জেবুন্নেছা।
৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত হয় বলে জানা গেছে। পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে ঢাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “জেবুন্নেছা আফরোজ আটক হয়েছেন বলে শুনেছি, তবে এখনো আমাদের অফিসিয়ালি কিছু জানানো হয়নি।”
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।