ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ
আজ ১৪ এপ্রিলের রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সোমবার সকালে আবহাওয়া অধিদফতর জানায়, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।