রাজধানীর কাওরানবাজারের একটি হোটেলে শুক্রবার (২ মে) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ঢাকা ইউনিট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। নির্বাচনে বিজয়ী সদস্যদের নামও তিনিই ঘোষণা করেন।
নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি: মুসা আহমেদ (সিনিয়র রিপোর্টার, জাগো নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক: নিলয় মামুন (স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক: শুভ্র দেব (সিনিয়র রিপোর্টার, মানবজমিন), সাংগঠনিক সম্পাদক: এখলাসুর রহমান (স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব), দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার, দৈনিক আমার দেশ)
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
হাসিফ মাহমুদ শাহ (সিনিয়র রিপোর্টার, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), তোফাজ্জল হোসেন কামাল (সিনিয়র রিপোর্টার, দৈনিক সংগ্রাম), ওবায়দুর মাসুম (সিনিয়র রিপোর্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), শাহজাহান মোল্লা (সিনিয়র রিপোর্টার, দৈনিক আমাদের সময়)
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি ওবায়দুর মাসুম এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা।