এক মাসে ৯২৮ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

বাংলাদেশ

চলতি বছরের অক্টোবর মাসে লিবিয়া থেকে দেশে ৯২৮ জন বাংলাদেশি ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এদের ফেরত আনা হয়েছে তিনটি ফ্লাইটের মাধ্যমে।

প্রথম ফ্লাইটটি আসে ৯ অক্টোবর, যেখানে ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। দ্বিতীয় ফ্লাইট ২৩ অক্টোবর আসে, সেখানে ৩০৯ জন বাংলাদেশি ফেরত আছেন। তৃতীয় ফ্লাইট ৩০ অক্টোবর আসে, যেখানে ৩১০ জন দেশে ফেরেন। লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

দূতাবাস জানায়, বর্তমানে লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে এখনও অনেক বাংলাদেশি আটক রয়েছেন। দূতাবাস তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য কাজ করছে।

বাংলাদেশি ফেরত আসা ব্যক্তিরা লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করছিলেন এবং অনেকেই নির্যাতন ও অপহরণের শিকার হয়েছেন। তাই তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে।