বাংলাদেশ পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৩১ জন এবং আরেকটিতে আরও দুই কর্মকর্তার পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ পদোন্নতি যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে।