শীর্ষ সম্মেলনে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্ত: ইউনূস-মোদি বৈঠক

রাজনীতি
আগামীকাল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই নেতার সরাসরি আলোচনা হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে নিশ্চিত করেছেন যে, আগামীকাল বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের নৈশভোজে আজ সন্ধ্যায় দুই নেতার মধ্যে কুশলাদি বিনিময়ের একটি সুযোগ তৈরি হয়। উভয় নেতাকে বেশ কিছু সময় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে দেখা গেছে। 

অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন, যেখানে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।