বিএনপির বহিষ্কৃত ৭৪ নেতাকে দলে ফেরত , বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাজনীতি
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ৭৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওই ৭৪ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁদের আবেদন এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তাঁরা আবারও দলের কার্যক্রমে অংশ নিতে পারবেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন—গাজীপুর, ঢাকা, খুলনা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, শরিয়তপুর, কক্সবাজার, মানিকগঞ্জ, বগুড়া, হবিগঞ্জ, টাঙ্গাইল, নাটোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের সাবেক নেতারা।

বিবৃতিতে আরও জানানো হয়, সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।