বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

রাজনীতি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের পক্ষ থেকে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান।

গত ২৩ মার্চ বিএনপি তাদের সংস্কার-সংক্রান্ত মতামত জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। এরপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এর আগে কমিশনের পক্ষ থেকে ৩৭টি রাজনৈতিক দল ও জোটকে পাঁচটি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের ভিত্তিতে মতামত জানাতে ‘স্প্রেডশিট’ পাঠানো হয়েছিল।