জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

রাজনীতি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

জাপার গঠনতন্ত্রের ২০(ক) ধারা অনুযায়ী, দলের চেয়ারম্যান যেকোনো সদস্যকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার কিংবা পদচ্যুত করার ক্ষমতা রাখেন।

এর আগে, মহাসচিব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে সেই পদে নিয়োগ পেয়েছিলেন মুজিবুল হক চুন্নু। এবার সেই জায়গায় এলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

দলের নেতৃত্বে এই পরিবর্তন জাপার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।