আগামী ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: জানালেন একান্ত সচিব

রাজনীতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অথবা ৫ মে। এ তথ্য জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে ৪-৫ মে’র মধ্যে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছি।” ফিরতি যাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।