আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

রাজনীতি
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এবং ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।