অনলাইন ও সামাজিক মাধ্যমে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সব প্রচারণা স্থগিত

রাজনীতি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সব ধরনের প্রকাশনা, প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনসমূহের নেতা–কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান অবস্থায় তাদের মাধ্যমে বা পক্ষে যেকোনো ধরনের প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল কিংবা অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞা চলবে যতদিন না বিচারকার্য চূড়ান্তভাবে শেষ হয়।