বাগেরহাটে আসন পুনর্বহাল, নির্বাচন কমিশনের গেজেট অবৈধ

আইন-আদালত
বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জেলার চারটি আসন আগের মতো বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এবং নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।
সেদিন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ ওই রুল জারি করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছিলেন।
চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত নির্বাচন কমিশনের গেজেট বাতিল করে চারটি আসন আগের অবস্থায় বহাল রাখার নির্দেশ দিয়েছেন।